✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মডেল মুসকান হত্যায় মূল অভিযুক্ত জিম ট্রেনার গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৮, | ২০:৩২:৫৬ |

ভারতের দিল্লিতে ২১ বছর বয়সী মডেল মুসকান হত্যার ঘটনায় অভিযুক্ত জিম ট্রেনার ইমরানকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। রাজৌরি গার্ডেন এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তাঁর দুই পায়ে গুলি লাগে। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার পশ্চিম দিল্লির তিলক নগরে নিজ বাড়িতে ছুরিকাঘাতে নিহত হন মুসকান। ঘটনার সময় বাড়ির দোতলায় তিনি একাই ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মুসকানের পরিচিত জিম ট্রেনার ইমরানের বিরুদ্ধে তাঁকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সময় ছুরি নিয়ে মুসকানের বাড়িতে ঢুকে তাঁকে হামলা করেন ইমরান। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।

এরপর থেকেই ইমরানকে ধরতে অভিযান শুরু করে দিল্লি পুলিশ। তাঁকে গ্রেপ্তারে একাধিক দল গঠন করা হয় এবং পশ্চিম দিল্লির বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়।

পুলিশের দাবি, বৃহস্পতিবার রাতে রাজৌরি গার্ডেন এলাকায় ইমরানের অবস্থান শনাক্ত করা হয়। তাঁকে আটকের চেষ্টা করলে তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ইমরানের দুই পায়ে গুলি লাগে। পরে ঘটনাস্থল থেকে তাঁকে গ্রেপ্তার করে হাসপাতালে নেওয়া হয়।

তদন্তকারীদের তথ্য অনুযায়ী, মুসকান ও ইমরানের পরিচয় ছিল প্রায় দেড় বছরের। গত দুই মাস ধরে মুসকান অন্য এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। এ বিষয়টি নিয়ে ইমরান ক্ষুব্ধ ছিলেন বলে তদন্তকারীদের ধারণা।

এই ক্ষোভ হত্যার কারণ কি না, তা এখনো নিশ্চিত নয়। মুসকান হত্যার প্রকৃত কারণ উদঘাটনে আরও তদন্ত প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..