✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নেপালে মৃতের সংখ্যা আরও বাড়ল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৭, | ১৮:২৮:৩৬ |

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। ৫১৭ বিদেশিসহ ৯০০ জনের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছে।

আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নেপাল পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ হয়েছে। এর আগের স্থানীয় সময় ৩টা ৫০ মিনিট পর্যন্ত বন্যায় ৩৩২ জনের মৃত্যুর খবর জানানো হয়। দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত আপডেট তথ্যে মৃতের সংখ্যা ২৮৯ বলা হয়েছিল।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পর ৯১০ জন মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক, নেপাল সেনাবাহিনীর ৪৪ সদস্য এবং নেপাল পুলিশের ২৮ সদস্য রয়েছেন।

সংস্থাটি আরও জানায়, এখন পর্যন্ত ৩৫১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রাসুয়া জেলায় হিমবাহ ও পাথরের ধস থেকে সৃষ্ট প্রবল ঢলে ভোতে কোশি ও ত্রিশূলী নদী অববাহিকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। পানির প্রবল স্রোতে ঘরবাড়ি, সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্প ভেসে গেছে। দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার অভিযানও কঠিন হয়ে পড়েছে।

নিখোঁজদের মধ্যে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিদেশি পর্যটক, তীর্থযাত্রী, পুলিশ সদস্য ও বিভিন্ন প্রকল্পে কর্মরত ব্যক্তিরাও রয়েছেন। এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন, নেপাল ও চীনের তিব্বত মিলিয়ে নিখোঁজের সংখ্যা প্রায় ১ হাজার ৫০০ হতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..