✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৭, | ১৪:২৮:৫৪ |কিরানা হিলসে কথিত হামলা নিয়ে ভারতীয় কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্য প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র দপ্তর বলেছে, পাকিস্তানের কৌশলগত সম্পদ সম্পূর্ণ নিরাপদ এবং এর নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা হবে না।
বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির হুসাইন আন্দ্রাবি কিরানা হিলস নিয়ে ভারতীয় কর্মকর্তাদের বক্তব্য নাকচ করেন। তিনি প্রশ্ন তোলেন, কথিত ঘটনার ১৬ থেকে ১৮ মাস পর কেন এ ধরনের দাবি সামনে আনা হচ্ছে। এসব মন্তব্যকে তিনি ‘বলিউড-ধাঁচের বক্তব্য’ বলেও অভিহিত করেন।
আন্দ্রাবি বলেন, পাকিস্তানের কৌশলগত সম্পদ সম্পূর্ণ নিরাপদ এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না।
গত বছরের ‘অপারেশন সিঁদুর’-এর পর কিরানা হিলসকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ওই এলাকায় হামলা হয়েছিল কি না, তা নিয়ে ভারত ও পাকিস্তানের পক্ষ থেকে বিভিন্ন দাবি উঠে এসেছে। সূত্র: সামা টিভি।