✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইমরান খানের চিকিৎসা নিশ্চিতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চান জেমিমা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৫, | ১১:৩৪:৩৫ |

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ দাবি করছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ।

পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ইমরান খানের চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া এবং দীর্ঘদিনের একাকী বন্দিত্বের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন জেমিমা।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেমিমা বলেন, পাকিস্তান সরকারকে অবশ্যই দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে চলতে হবে। ইমরান খানকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ ফিরিয়ে দেওয়ার পাশাপাশি তার মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

ব্রিটিশ সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে জেমিমা বলেন, ব্রিটেন আর কতদিন নীরব থাকবে। এ সময় তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির দৃষ্টি আকর্ষণ করেন।

এর আগে রোববার ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান সরকারকে চিঠি দিয়েছেন বিভিন্ন দেশের একদল সাবেক জাতীয় দলের অধিনায়ক। ছয় মাসের ব্যবধানে এটি ছিল তাদের দ্বিতীয় চিঠি।

গত ১৮ আগস্ট ইমরান খানের চিকিৎসার বিষয়ে পাকিস্তান সরকারকে নির্দেশ দেন দেশটির সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশনায় একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের কথা বলা হয়।

তবে সরকার ইমরান খানকে চিকিৎসার জন্য ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) পাঠায়। আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে না নেওয়ায় ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তীব্র আপত্তি জানায়।

শনিবার পিটিআইয়ের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে গিয়ে আদালত অবমাননার অভিযোগও করা হয়। এর মধ্যেই ইমরানের চিকিৎসার বিষয়ে আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবি জানালেন জেমিমা।

১৯৯৫ সালে ইমরান খান ও জেমিমা গোল্ডস্মিথ বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। এ দম্পতির দুই ছেলে-সুলায়মান ইসা ও কাসিম।

ইমরান খানের দ্বিতীয় স্ত্রী ছিলেন ব্রিটিশ-পাকিস্তানি সাংবাদিক রেহাম খান। ২০১৫ সালে তাদের বিয়ে হয় এবং প্রায় ১০ মাস পর বিচ্ছেদ ঘটে। পরে ২০১৮ সালে বুশরা বিবিকে বিয়ে করেন ইমরান খান।

২০২৩ সালে পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতার মধ্যে গ্রেপ্তার হওয়ার পর থেকে বিভিন্ন মামলায় কারাবন্দি রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..