✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভারী বৃষ্টিতে গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৪, | ১১:১৯:০২ |

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে ভারী বৃষ্টির পর আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

রবিবার ভোররাতে কোনাক্রির গবেসিয়া এলাকার দার-এস-সালাম বর্জ্যভাগাড়ে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রাতভর ভারী বৃষ্টির পর বর্জ্যের স্তূপের একটি বড় অংশ ধসে আশপাশের ঘরবাড়ি ও বসতিতে গিয়ে পড়ে। এতে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার আগেই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে অনেক পরিবার সেই নির্দেশ উপেক্ষা করে সেখানে অবস্থান করছিল। দুর্ঘটনার পর ওই এলাকার অবশিষ্ট বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দার-এস-সালাম কোনাক্রির অন্যতম বড় উন্মুক্ত বর্জ্য ফেলার স্থান। দীর্ঘদিন ধরেই এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল। বিশেষ করে ভারী বৃষ্টির সময় বর্জ্যের স্তূপ ধসে পড়ার ঝুঁকি আরও বেড়ে যায়। সূত্র : আল-জাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..