✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইউক্রেনকে পুতিনের হুঁশিয়ারি, সামনে ভয়াবহ পরিণতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৩, | ০০:৩৭:৩১ |

ইউক্রেনকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোর অর্থনৈতিক ও বেসামরিক অবকাঠামোতে হামলার মাধ্যমে কিয়েভ এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। যার ফলে এখন তাদেরকেই চরম মূল্য দিতে হচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘রোশিয়া ওয়ান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এই মন্তব্য করেন।

সাক্ষাৎকারে পুতিন জানান, চলতি বছরের বসন্তের শুরু থেকেই ইউক্রেন রাশিয়ার তেল ও গ্যাস খাতসহ বিভিন্ন বাণিজ্যিক গুদাম এবং বেসামরিক লজিস্টিকস স্থাপনাগুলো লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা তীব্র করা হয়েছে। এর পাল্টা জবাবে রাশিয়াও কৃষ্ণসাগরে ইউক্রেনের বাণিজ্যিক জাহাজ চলাচল এবং প্রধান বন্দরগুলোতে কঠোর আক্রমণ চালায়, যেগুলো মূলত ইউক্রেনের সামরিক আমদানির কাজে ব্যবহৃত হচ্ছিল। এই পদক্ষেপে ইউক্রেনের প্রধান রফতানি রুটগুলো কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।

রুশ প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, এই সংঘাতকে পুরোপুরি একটি বিপর্যয়কর পরিস্থিতিতে রূপ নেওয়া থেকে রক্ষা করতে কিয়েভ এখন বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র: আরটি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..