✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল নেমেছে মাত্র ২০ শতাংশে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২২, | ১৪:৩১:২৯ |

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল। নতুন তথ্য অনুযায়ী, যুদ্ধের আগের সময়ের তুলনায় বর্তমানে এই নৌপথে জাহাজ চলাচল নেমে এসেছে মাত্র ২০ শতাংশে। 

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)-এর তথ্য বলছে, গত এক সপ্তাহে হরমুজ প্রণালিতে ১০৩টি জাহাজ প্রবেশ করেছে এবং ৮৯টি জাহাজ বের হয়েছে। 

যুদ্ধের আগে সাত দিনে যে পরিমাণ জাহাজ চলাচল করত, এটি তার মাত্র এক-পঞ্চমাংশ। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড জাহাজগুলোর চলাচলে বাধা দেওয়ায় এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। 

এর মধ্যে রয়েছে জাহাজের ওপর দিয়ে ড্রোন উড়ানো, রেডিও যোগাযোগের মাধ্যমে জাহাজকে সতর্ক বা থামানোর চেষ্টা এবং নৌপথের বিভিন্ন এলাকায় মাইন থাকার ঝুঁকি।

হরমুজ দিয়ে যে সব জাহাজ চলাচল কমেছে তার বড় অংশই ছিল তেলবাহী ট্যাংকার, প্রায় ৪৫ শতাংশ। 

ইউকেএমটিও আরও বলছে, হরমুজ প্রণালির দক্ষিণে ওমানের উপকূলসংলগ্ন নৌপথটি এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত ৬ জুলাইয়ের পর নৌপথে রিপোর্ট হওয়া ১৮টি ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল হামলার মধ্যে ১৬টিই এই এলাকায় ঘটেছে।

সূত্র: মিডল ইস্ট আই 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..