✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শ্রীলঙ্কা

মিলল ৫৮২ কঙ্কাল, অনেকের শরীরেই মিলেছে মৃত্যুদণ্ডের আলামত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২২, | ০১:০৪:২২ |

মাটির নিচ থেকে উঠে আসছে শিশুদের দুধের বোতল, ছোট ছোট স্কুলব্যাগ, খেলনা আর চুড়ি। আর এর সঙ্গেই পাওয়া যাচ্ছে শত শত মানুষের কঙ্কাল। সম্প্রতি শ্রীলঙ্কায় এমন এক বিষণ্ণ করা গণকবরের সন্ধান মিলেছে, যা দেখে নতুন করে আবেগতাড়িত হয়ে পড়ছেন সবাই।

খবর অনুসারে, শ্রীলঙ্কার উত্তরাঞ্চলীয় শহর জাফনার কাছে চেমমানি এলাকায় চলছে এই খননকাজ। ফরেনসিক বিশেষজ্ঞরা এখন পর্যন্ত সেখান থেকে ৫৮২টি কঙ্কাল উদ্ধার করেছেন। এর মধ্যে অনেক শিশু ও নবজাতকের দেহাবশেষও রয়েছে। দীর্ঘ ২৬ বছরের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর এটিই দেশটিতে সবচেয়ে বড় গণকবর উদ্ধারের ঘটনা।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, কঙ্কালগুলোর গায়ে হত্যার স্পষ্ট ছাপ রয়েছে। একটি কঙ্কালের হাত বুকের কাছে শক্ত করে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। ১৯৮৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত সরকারি বাহিনী ও তামিল টাইগারদের (এলটিটিই) মধ্যকার এই যুদ্ধে প্রায় এক লাখ মানুষের মৃত্যু হয়। নিখোঁজ হন হাজার হাজার তামিল সংখ্যালঘু। উদ্ধার হওয়া কঙ্কালগুলো সেই নিখোঁজ মানুষদের কি না, তা ডিএনএ পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

এর আগে এমন অনেক গণকবর পাওয়া গেলেও তার সঠিক বিচার পাননি স্বজনেরা। তাই মানবাধিকার সংস্থাগুলো আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে। তবে দেশটির বিচারমন্ত্রী হর্ষণা নানায়াক্কারা সবাইকে আশ্বস্ত করে বলেছেন, এই তদন্ত সম্পূর্ণ স্বাধীনভাবে হচ্ছে। অতীত ইতিহাস দিয়ে বর্তমান সরকারের কাজের বিচার না করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..