✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জাপানে অবস্থানরত ইউএসএস জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে মোতায়েন, কারণ কী?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২২, | ০০:৫৩:০২ |

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ফাঁকা করে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে শক্তিশালী মার্কিন রণতরি ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপের পেছনে নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো কৌশলগত কারণ লুকিয়ে আছে।

জাপানে থাকা অবস্থায় এই রণতরিটির মূল দায়িত্ব ছিল মূলত চীনকে নজরে রাখা। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল অ্যান্ড্রু লয়েসেল বিষয়টি নিয়ে কথা বলেন।

শুক্রবার তিনি জানান, জাপান থেকে রণতরি সরিয়ে নেওয়ার মানে হলো ওই অঞ্চলের দেশগুলোকে একটি বিশেষ বার্তা দেওয়া। এটি প্রমাণ করে যে, বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যুক্তরাষ্ট্রের কাছে অন্য যেকোনো বিষয়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আপাতত যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরি থাকছে না।

মধ্যপ্রাচ্যে নতুন এই রণতরিটি মূলত ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর জায়গা নেবে। চলমান ইরান যুদ্ধের সময় দীর্ঘ সময় ধরে সমুদ্রে মোতায়েন ছিল লিংকন। একটি সূত্র জানিয়েছে, টানা দায়িত্ব পালনের কারণে ওই রণতরির নাবিকদের মানসিক স্বাস্থ্য ও সেখানকার সার্বিক পরিবেশ নিয়ে তাদের পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করেছিল। তাই দীর্ঘ ও ক্লান্তিকর মিশন শেষে লিংকন এখন নিজেদের দেশের পথে রওনা হয়েছে।

অবশ্য নাবিকদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি নিয়ে আলোচনা চললেও, যুক্তরাষ্ট্রের একজন সরকারি কর্মকর্তা গত সপ্তাহে সিএনএনকে জানিয়েছেন ভিন্ন কথা। তার দাবি, রণতরি বদলের এই বিষয়টি আকস্মিক কিছু নয়; বরং এটি আগে থেকেই তাদের পরিকল্পনায় ছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..