✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সোমালিয়া উপকূলে তুর্কি অস্ত্রবাহী জাহাজ ছিনতাই, ১০ নাবিক জিম্মি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২১, | ১৩:১১:১৫ |

সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলের কাছে অস্ত্র ও উচ্চপ্রযুক্তির সামরিক সরঞ্জাম বহনকারী একটি বাণিজ্যিক জাহাজ ছিনতাই করেছে সশস্ত্র জলদস্যুরা। অপহৃত ক্যামেরুনের পতাকাবাহী জাহাজে অন্তত ছয়জন ভারতীয় নাগরিকসহ মোট ১০ জন নাবিক ও নিরাপত্তা কর্মী জিম্মি রয়েছেন। 

পুন্টল্যান্ডের স্থানীয় এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, লুতুফ নামের এই জাহাজটি তুরস্ক থেকে অস্ত্র, উন্নত প্রযুক্তির যোগাযোগ ও স্যাটেলাইট সরঞ্জাম নিয়ে মোগাদিসুতে অবস্থিত তুর্কি সামরিক প্রশিক্ষণ ঘাঁটির উদ্দেশ্যে যাত্রা করেছিল। পথিমধ্যে পুন্টল্যান্ডের ইয়েল জেলার মারায়া উপকূলের প্রায় সাড়ে তিন নটিক্যাল মাইল অদূরে সশস্ত্র আটজন জলদস্যু জাহাজটির নিয়ন্ত্রণ নেয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আক্রমণকারী জলদস্যু দলটি এর আগে গত এপ্রিল মাসে সওয়ার্ড নামের আরেকটি বাণিজ্যিক জাহাজ হাইজ্যাকের ঘটনার সঙ্গে জড়িত ছিল। জাহাজটি দখলের পর জলদস্যুরা এটিকে গারমাল উপকূলের দিকে নিয়ে যায়। জিম্মি কর্মীদের মধ্যে ছয়জন ভারতীয় নাবিক ছাড়াও একজন তুর্কি নাগরিক, একজন জর্জিয়ান এবং দুজন সার্বিয়ান নিরাপত্তা কর্মী রয়েছেন। এই জাহাজটি পোলার মুভমেন্ট শিপিং নামক একটি সংস্থার মালিকানাধীন। 

তবে অত্যন্ত সংবেদনশীল এই সামরিক ও কৌশলগত পণ্য ছিনতাইয়ের ঘটনায় এখনো পর্যন্ত ভারত বা তুরস্ক সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

ছিনতাইয়ের পরপরই তুরস্কের দু'টি বাণিজ্যিক জাহাজ অপহৃত লুতুফর কাছাকাছি পৌঁছায় এবং ড্রোন ও হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথে পুরো পরিস্থিতির ওপর কড়া নজরদারি শুরু করা হয়। এরই মধ্যে উপকূলীয় এলাকায় একটি সন্দেহজনক বিমান হামলার খবর পাওয়া গেছে। 

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..