✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাব আল-মানদেব প্রণালি দখলের পরিকল্পনা করছে হুতিরা: ইয়েমেনি মন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২০, | ০১:০৪:০৭ |

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের কৌশলগত বাব আল-মানদেব প্রণালি দখলের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন ইয়েমেনের তথ্যমন্ত্রী।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-এরিয়ানি বলেন, ‌‘পশ্চিম উপকূলে নিজেদের উপস্থিতি বিস্তার এবং লোহিত সাগরের কৌশলগত ইয়েমেনি দ্বীপগুলো দখলের চেষ্টার মাধ্যমে হুতি মিলিশিয়ারা বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার পরিস্থিতি তৈরি করছে।’

আল-এরিয়ানি জানান, হুতিরা সামরিক তৎপরতা ও শক্তি বৃদ্ধি করছে এবং তাদের পরিকল্পনা প্রকাশ পেয়েছে ‘বন্দর, ডকস, বেসামরিক অবকাঠামো, জাহাজ এবং সরকারি নৌ শক্তির ওপর বারবার হামলা চালানোর মাধ্যমে।’

হুতিরা বর্তমানে প্রণালির সংলগ্ন উপকূলীয় অঞ্চলগুলো সরাসরি নিয়ন্ত্রণ না করলেও উত্তরে অবস্থিত হুদাইদাহ বন্দরটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র: আল-জাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..