✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে বিপদে পড়বে উপসাগরীয় দেশগুলো?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৯, | ১৪:৪০:১২ |

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে কোনো ধরনের সহায়তা বা সহযোগিতা করা হলে তা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে অংশ নেয়ার শামিল হিসেবে বিবেচিত হবে বলে উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করেছে ইরান।

বুধবার (১৯ আগস্ট) ইরানের চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি এ সতর্কবার্তা দেন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আবদোল্লাহি বলেন, উপসাগরের দক্ষিণ তীরে অবস্থিত যেসব দেশ প্রকাশ্যে জানিয়েছে যে, ইরানের বিরুদ্ধে অভিযান চালাতে তারা যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না, তাদের জানা উচিত—‘আমাদের নজর এড়িয়ে কিছুই যায় না।’

তিনি বলেন, অঞ্চলটির বিভিন্ন ঘাঁটিতে বিপুলসংখ্যক মার্কিন সামরিক বিমান, বিশেষ করে আকাশে জ্বালানি সরবরাহকারী (এয়ার ট্যাংকার) বিমান অবস্থান করছে। এসব বিমান ও সামরিক সরঞ্জাম স্বাগতিক দেশগুলোর অজ্ঞাতে সেখানে অবস্থান করছে—এমনটা বিশ্বাস করা কঠিন।

ইরানের এই সামরিক কর্মকর্তা সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী’ সামরিক বাহিনীকে যেকোনো ধরনের সহায়তা বা সহযোগিতা করা হলে তা মার্কিন বাহিনীর সঙ্গে অংশগ্রহণ হিসেবে বিবেচিত হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..