✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইরানে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না: কুশনার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৮, | ১১:১২:২৫ |

ইরান ইস্যুতে ওয়াশিংটনের কঠোর অবস্থান আবারও স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও মার্কিন দূত জ্যারেড কুশনার। তিনি বলেছেন, তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।

সম্প্রতি তেল আবিবে অবস্থানকালে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কুশনার এসব কথা বলেন। একই সঙ্গে ইরানের সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক সমঝোতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের শর্তগুলোও তুলে ধরেন তিনি।

কুশনার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট অবস্থানে রয়েছেন। তার দৃঢ় বিশ্বাস, ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়।

তিনি আরও বলেন, ইরানের সঙ্গে একটি ন্যায্য ও উভয় পক্ষের জন্য লাভজনক চুক্তিতে পৌঁছাতে প্রেসিডেন্ট ট্রাম্প আগ্রহী। তবে এ ধরনের চুক্তির আগে তেহরানকে কিছু মৌলিক শর্ত মেনে চলতে হবে।

কুশনারের ভাষ্য অনুযায়ী, চুক্তিতে পৌঁছাতে হলে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা তৈরি করে এমন কর্মসূচির পথ থেকে সরে আসতে হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন বন্ধ করারও আহ্বান জানিয়েছেন তিনি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। এর মধ্যেই কুশনারের এই বক্তব্য তেহরানের সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক আলোচনায় ওয়াশিংটনের অবস্থান আরও স্পষ্ট করল। 

সূত্র: এএনআই

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..