সর্বশেষ :
ইসলামাবাদ চুক্তির আড়ালে নিজেদের সামরিক শক্তি বাড়িয়েছে ইরান যুক্তরাষ্ট্র-ইরানের গোপন মধ্যস্ততায় ইরাকি নেতা বারজানি! ফেরারির প্রথম ইভি ‘লুচে’ বিক্রি ৪ কোটি ডলারে নেতানিয়াহুর নির্বাচনি বিলবোর্ডে ইরান-হিজবুল্লাহ নেতাদের পাশে মামদানি আইআরজিসির সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠকের খবরে ইরানের প্রতিক্রিয়া ‘আমেরিকান পরিবারগুলো তাদের নেতাদের জুয়া খেলার মূল্য দিচ্ছে’ র‌্যাব বিলুপ্ত করে গঠন হচ্ছে এসআরবি, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন হামের উপসর্গে আরো ৭ জনের প্রাণহানি 'বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর' নিজেকে জুলাই শহীদ হিসেবে দেখে সাংবাদিক বললেন, ‘আমি মরি নাই’

‘আমেরিকান পরিবারগুলো তাদের নেতাদের জুয়া খেলার মূল্য দিচ্ছে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৭, | ২২:১৩:৪৯ |
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির আন্তর্জাতিকবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা আলি আকবর ভেলায়াতি বলেছেন, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের বৈরী নীতির আর্থিক বোঝা বহন ও মার্কিন নেতাদের জুয়ার মূল্য এখন যুক্তরাষ্ট্রের সাধারণ পরিবারগুলোকে নগদে পরিশোধ করতে হচ্ছে। তার দাবি, এর মধ্য দিয়ে আঞ্চলিক সমীকরণে বড় ধরনের পরিবর্তনের বিষয়টি স্পষ্ট হয়েছে। খবর আইআরএনএর।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও ইরানের ওপর নৌ অবরোধের কারণে সৃষ্ট মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে কথা বলেন ভেলায়াতি। তিনি মার্কিন কর্মকর্তাদের বক্তব্যের সঙ্গে দেশটির সাধারণ মানুষের অর্থনৈতিক বাস্তবতার তুলনা করেন।

ভেলায়াতি বলেন, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা বলছেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নৌ অবরোধ নিয়ে গর্ব করছেন। অন্যদিকে মার্কিন সিনেটর জন কর্নিন যুক্তরাষ্ট্রে বাড়তে থাকা পণ্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

১৯৫৩ সালের ১৯ আগস্ট ইরানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানের বার্ষিকীর আগে দেওয়া ওই পোস্টে ভেলায়াতি বলেন, ৭৩ বছর পর একটি বাস্তবতা স্পষ্ট হয়েছে আঞ্চলিক সমীকরণ বদলে গেছে এবং এখন মার্কিন পরিবারগুলো তাদের নেতাদের নেওয়া ঝুঁকির মূল্য সরাসরি পরিশোধ করছে।

তিনি লেখেন, আঞ্চলিক সমীকরণ বদলে গেছে। আজ মার্কিন পরিবারগুলো তাদের নেতাদের জুয়ার মূল্য নগদে পরিশোধ করছে।

১৯৫৩ সালের ১৯ আগস্টের অভ্যুত্থান ইরানে ২৮ মোরদাদ নামে পরিচিত। ওই অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেকের সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..