✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইইউর নিষেধাজ্ঞার আওতায় আসছে রাশিয়ার আরও প্রতিষ্ঠান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৭, | ১১:১৪:৪৩ |

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার তালিকায় আরও রুশ প্রতিষ্ঠান ও সংস্থাকে যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাস। সোমবার জার্মান সংবাদপত্র ডি ভেল্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। খবর এএফপির।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে মস্কোর বিরুদ্ধে ২১ দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ। এবার নতুন করে আরও ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন কাল্লাস।

ডি ভেল্টকে কাল্লাস বলেন, ‘শরৎকালের জন্য আমি যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে ব্যাপক নিষেধাজ্ঞার তালিকা প্রস্তাব করছি।’

তিনি জানান, প্রস্তাবটি অনুমোদিত হলে ইইউর নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থার সংখ্যা প্রায় এক-তৃতীয়াংশ বেড়ে যাবে।

রাশিয়ার বিরুদ্ধে সর্বশেষ নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদনের সময় ইইউর সদস্য দেশগুলোর মধ্যে দীর্ঘ আলোচনা হয়। কয়েকটি সদস্য দেশ কঠোর কিছু পদক্ষেপের বিরোধিতা করায় কয়েক সপ্তাহের আলোচনার পর তুলনামূলকভাবে শিথিল প্যাকেজটি চূড়ান্ত করা হয়। এর কয়েক সপ্তাহ পরই নতুন করে আরও কঠোর নিষেধাজ্ঞার পরিকল্পনার কথা জানালেন কাল্লাস।

কাল্লাসের দাবি, ইইউর নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতায় এ পর্যন্ত ১ ট্রিলিয়ন ইউরোর বেশি আর্থিক ক্ষতি হয়েছে।

ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে রাশিয়ার প্রায় ৩ হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠান ইইউর নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..