✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৬, | ১৫:১০:৫২ |

দক্ষিণ লেবাননের আনসার পৌরসভায় চালানো এক হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার আবু হাসান আলাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

রবিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আলা হিজবুল্লাহর ‘ব্যাডার ইউনিট’-এর একজন শীর্ষ কমান্ডার ছিলেন। হিজবুল্লাহর একটি গুরুত্বপূর্ণ সদর দফতর লক্ষ্য করে চালানো হামলায় তিনি নিহত হন বলে দাবি করেছেন তারা।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তাদের ‘নিরাপত্তা অঞ্চলে’ হিজবুল্লাহর কার্যক্রমের জবাব হিসেবে ওই হামলা চালানো হয়। তবে ইসরায়েলের এই দাবি নিয়ে হিজবুল্লাহ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এর আগে শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় দাবি করে, সীমান্তের কাছে হিজবুল্লাহর একটি হামলায় তিন ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন।

এদিকে বৈরুত-তেল আবিব কাঠামো চুক্তির আওতায় লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীর পর্যায়ক্রমে প্রত্যাহার এবং দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রাখার কথা থাকলেও ইসরায়েল লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।

লেবাননের কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এ পর্যন্ত অন্তত ৪ হাজার ৩৩৫ জন নিহত ও ১২ হাজার ২৭৭ জন আহত হয়েছেন। এছাড়া ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সূত্র: আনাদোলু এজেন্সি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..