✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে: আরাগচি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৫, | ১৩:২৮:১৪ |

হরমুজ প্রণালি নিয়ে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে কৌশলগত আলোচনা চলছে।  

দুই দেশের মধ্যে শিগগিরই সমঝোতা চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের স্টুডেন্টস নিউজ এজেন্সিকে (আইএসএনএ) দেওয়া বক্তব্যে আরাগচি বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট নৌপথ ঠিক করাই এই আলোচনার মূল লক্ষ্য।

তিনি স্পষ্ট করে বলেন, ওমানের সঙ্গে এই আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আলোচনার অংশ নয়। দুটি বিষয় সম্পূর্ণ আলাদা।

আরাগচির ভাষায়, এটি মূলত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নৌপথ নির্ধারণসংক্রান্ত একটি কৌশলগত আলোচনা। তিনি জানান, দুই দেশের বিশেষজ্ঞরা এ নিয়ে কাজ করছেন এবং সামরিক বাহিনীর কর্মকর্তারাও আলোচনায় যুক্ত রয়েছেন।  এ বিষয়ে সামরিক বাহিনীর মতামত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। সূত্র: জিও নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..