✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মিশিগানে ৫ জনকে গুলি করে হত্যা, সন্দেহভাজনের মরদেহ মিলল বনে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৫, | ০৯:৫৭:০৩ |

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ধারাবাহিক বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। পরে ব্যাপক তল্লাশি অভিযানের মধ্যে হামলার সন্দেহভাজন ৩৯ বছর বয়সী চ্যাড হিকম্যানেরও মরদেহ এক বনাঞ্চল থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার মিশিগান স্টেট পুলিশের (এমএসপি) বরাত দিয়ে এপি নিউজ জানিয়েছে, শুক্রবার দুপুরের ঠিক আগে মিসাউকি কাউন্টির একটি বাড়িতে বন্দুক হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকাটি ডেট্রয়েট থেকে প্রায় ১৭০ মাইল (২৭০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তিনজনকে মৃত অবস্থায় দেখতে পায়। একই ঘটনায় গুরুতর আহত আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সন্দেহভাজন চ্যাড হিকম্যান সেখান থেকে পালিয়ে যান। এরপর তাকে ধরতে আশপাশের দুইটি বাড়ি ও বনাঞ্চলজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়। তল্লাশির সময় অন্য একটি বাড়ি থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পুলিশ হিকম্যানকে সশস্ত্র ও বিপজ্জনক উল্লেখ করে স্থানীয় বাসিন্দাদের তাকে কাছে না যাওয়ার এবং সতর্ক থাকার আহ্বান জানায়।

পরে হিকম্যানের গাড়ির সন্ধান পাওয়া যায় হুইটলক লেকের কাছে একটি বনাঞ্চলে। গাড়িটির অবস্থান শনাক্ত করার পর ওই এলাকা থেকে হিকম্যানের মরদেহ এবং আরও একজনের মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের তথ্য অনুযায়ী, এই ঘটনায় মোট পাঁচজন নিহত হয়েছেন এবং সন্দেহভাজন হিকম্যানও মারা গেছেন। হামলার কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। তথ্যসূত্র: এপি নিউজ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..