✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মায়োর্কা ছেড়ে আল নাসরে, রোনালদোর সতীর্থ এখন সামু কস্তা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১২, | ১৪:৫০:২৩ |

পর্তুগাল জাতীয় দলের মিডফিল্ডার সামু কস্তাকে দলে ভিড়িয়েছে সৌদি প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল নাসর। 

স্প্যানিশ লা লিগার ক্লাব মায়োর্কা থেকে ২৫ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে দলে নেওয়ার বিষয়টি পৃথকভাবে নিশ্চিত করেছে দুই ক্লাবই। আল নাসর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় কস্তাকে স্বাগত জানিয়ে নতুন অধ্যায়ের সূচনার কথা জানিয়েছে।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে পর্তুগাল দলের সদস্য ছিলেন কস্তা। তবে শেষ ষোলোয় স্পেনের কাছে হেরে বিদায় নেওয়া পর্তুগালের হয়ে পাঁচ ম্যাচের মধ্যে কেবল একটিতে মাঠে নামার সুযোগ পান তিনি।

ক্লাব ফুটবলে এবারই প্রথম ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে একই দলের হয়ে খেলবেন কস্তা। পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক রোনালদো ২০২৩ সালের শুরু থেকে আল নাসরের জার্সিতে খেলছেন। কস্তার আগমন সৌদি ক্লাবটির মাঝমাঠকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..