মরক্কোর ফুটবল প্রধান ফৌজিই কী হচ্ছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১১, | ১১:৪৫:৫০ |

মরক্কোয় আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে চরম রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে। আর এই উত্তাপের কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেশটির ফুটবল ফেডারেশনের (এফআরএমএফ) সভাপতি ফৌজি লেকজা। 

হুট করেই ‘অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি’ (পিএএম)-তে তার যোগ দেওয়ার সিদ্ধান্ত এখন টক অব দ্য কান্ট্রি। সাধারণ মানুষের কাছে ফৌজি লেকজা মূলত পরিচিত সরকারি অর্থব্যবস্থাপনা এবং মরক্কোর ফুটবলকে খোলনলচে বদলে দেওয়ার কারিগর হিসেবে। কোনো দিন সরাসরি রাজনীতি না করলেও সরকারি প্রশাসনেই নিজের অপ্রতিদ্বন্দ্বী ভাবমূর্তি তৈরি করেছেন তিনি। 

বিশ্লেষকদের মতে, তার দলীয় রাজনীতিতে নাম লেখানো শুধু সাধারণ ঘটনা নয়, বরং এটি মরক্কোর রাজনীতিতে এক যুগান্তকারী পরিবর্তনের আভাস। সেখানে প্রশাসনিক দক্ষতা, রাষ্ট্রনির্ভর উন্নয়ন আর জাতীয় মর্যাদাই এখন ক্ষমতার মূল চাবিকাঠি হয়ে উঠেছে।

আইন বিভাগের প্রখ্যাত অধ্যাপক মুস্তাফা সেহিমি বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে বলেন, ‘ফৌজি লেকজা বিশাল ব্যবধানে জিততে যাচ্ছেন। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে তার জয় যেন সময়ের ব্যাপার মাত্র। পিএএম-কে নির্বাচনে জিতিয়ে বাদশাহ ষষ্ঠ মোহাম্মদের কাছ থেকে পরবর্তী সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পথেই হাঁটছেন তিনি।’

সাবেক এই অর্থ পরিদর্শক এর আগে কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হননি। তাকে দলে ভেড়ানোকে মরক্কোর রাজনীতির এ যাবৎকালের সবচেয়ে মাস্টারস্ট্রোক হিসেবে দেখা হচ্ছে। একজন তুখোড় টেকনোক্র্যাট হিসেবে রাষ্ট্রযন্ত্র ও এর অলিগলি কড়ায়-গণ্ডায় চেনা তার। তার ওপর এক দশকের বেশি সময় ধরে রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে তার যে দেশজোড়া আকাশচুম্বী জনপ্রিয়তা, তা ভোটের মাঠে বড় ব্যবধান গড়ে দেবে বলেই বিশ্বাস বোদ্ধাদের।

আসন্ন নির্বাচনের পর গঠিত নতুন সরকারের ওপরই বর্তাবে ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজনের বিশাল দায়িত্ব। স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে এই ফুটবল যজ্ঞ আয়োজন করবে মরক্কো। বিশ্বকাপকে ঘিরে অবকাঠামো, পরিবহন ও পর্যটন খাতে বিলিয়ন ডলার বিনিয়োগের জোয়ার আসতে যাচ্ছে। আর এ কারণেই তৈরি হতে যাওয়া নতুন মন্ত্রিসভাকে ইতিমধ্যেই অনেকে ডাকছেন ‘বিশ্বকাপ সরকার’ নামে।

ফলে কেবল প্রচলিত অর্থনৈতিক সূচক দিয়েই এই সরকারের সাফল্য মাপা হবে না; বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি ও বাস্তবায়ন কতটা নিখুঁত হচ্ছে—তার ওপরই ঝুলবে সরকারের ভাগ্য। ফৌজি লেকজার নাম জড়িয়ে আছে মরক্কো জাতীয় ফুটবল দল ‘অ্যাটলাস লায়ন্স’-এর সাম্প্রতিক সোনালী সময়ের সাথে। তার দক্ষ নেতৃত্বেই মরক্কো ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েন। চলতি বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও খেলে দলটি। এছাড়া ঘরের মাঠে আয়োজিত আফ্রিকা কাপ অব নেশনসের শ্বাসরুদ্ধকর ফাইনালে জয় তুলে নিয়ে ট্রফি উঁচিয়ে ধরে তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..