✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

১২০ বছর পর মন্টিনিগ্রোর পি্লয়েভলিয়ায় নতুন মসজিদ উদ্বোধন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১১, | ০৯:২০:৫৫ |
প্রায় ১২০ বছর পর নতুন একটি মসজিদের উদ্বোধন হলো ইউরোপের দেশ মন্টিনিগ্রোর পি্লয়েভলিয়া অঞ্চলে। শহরের নিকটবর্তী ওদজাক গ্রামে নবনির্মিত এ মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধনকে ঘিরে স্থানীয় মুসলিমদের মধ্যে সৃষ্টি হয়েছে আনন্দ ও উত্সবের আবহ। দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় পর এ অঞ্চলে নতুন মসজিদ নির্মাণ ও উদ্বোধনকে ইসলামী ঐতিহ্যের পুনর্জাগরণের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিপুলসংখ্যক মুসলি্ল, আলেম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পর্যায়ের অতিথি উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে মসজিদ প্রাঙ্গণ পরিণত হয় উত্সবমুখর পরিবেশে।

মন্টিনিগ্রোর ইসলামী সম্প্রদায়ের প্রধান রিফাত ফেজিচ বলেন, নতুন এই মসজিদ পি্লয়েভলিয়া ও গোটা মন্টিনিগ্রোর মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। তিনি মসজিদ নির্মাণের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠান, দাতা ও ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘ প্রচষ্টো ও সম্মিলিত সহযোগিতার মাধ্যমে মসজিদটি বাস্তব রূপ পাওয়ায় তিনি সংশি্লষ্ট সবার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ড. এনেস বেলেদিয়া মসজিদটির উদ্বোধনকে পি্লয়েভলিয়া ও মন্টিনিগ্রোর ইতিহাসে একটি তাত্পর্যপূর্ণ মুহূর্ত হিসেবে উলে্লখ করেন। তিনি বলেন, নতুন এই মসজিদ শুধু ইবাদতের স্থান নয়; এটি মুসলিম সম্প্রদায়ের দৃঢ়তা, সহনশীলতা ও ঐক্যের প্রতীক। একই সঙ্গে এটি পারস্পরিক সহাবস্থান, সামাজিক স্থিতিশীলতা ও সুন্দর ভবিষ্যতের প্রতি আশাবাদের বার্তা বহন করে।

তিনি মসজিদটিকে একটি নতুন যুগের সূচনাবিন্দু হিসেবে গড়ে তোলার আহ্বান জানান, যেখানে ইবাদতের পাশাপাশি জ্ঞানচর্চা, নৈতিক শিক্ষা, সামাজিক কল্যাণ ও পারস্পরিক সম্প্রীতির বিকাশ ঘটবে।

পি্লয়েভলিয়ার ইসলামিক কমিউনিটি কাউন্সিলের ইমাম ফেরিদ ওসমানাগিচ মসজিদটির ধর্মীয় ও সামাজিক গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, ওদজাক এলাকায় এটি নির্মিত প্রথম মসজিদ। তাই ভবিষ্যত্ প্রজন্মের জন্য মসজিদটির গুরুত্ব আরও বেশি।

তিনি স্থানীয় বাসিন্দাদের প্রতি মসজিদটির যথাযথ সংরক্ষণ ও যত্ন নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি মসজিদকে শুধু নামাজের স্থান হিসেবে সীমাবদ্ধ না রেখে শিক্ষা, দাওয়াহ, সামাজিক সেবা ও সম্প্রদায়ের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন।
মসজিদ নির্মাণে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ইমাম ফেরিদ ওসমানাগিচ। বিশেষভাবে তিনি মন্টিনিগ্রোর মুসলিম সম্প্রদায়, ইসলামী সম্প্রদায়ের প্রধান রিফাত ফেজিচ, ওমর কায়োশাই ও তঁার সহকর্মীদের পাশাপাশি বিভিন্ন দাতা ও সহযোগী প্রতিষ্ঠানের অবদানের কথা উলে্লখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে মসজিদ নির্মাণে অবদান রাখা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সম্মাননা সনদ প্রদান করা হয়। পরে দাওয়াহ ও শিক্ষা বিভাগের সহকারী প্রধান রহমান কাচার সমাপনী দোয়া পরিচালনা করেন।

দোয়ায় তিনি মহান আল্লাহর কাছে নতুন এই মসজিদকে ঈমান, জ্ঞান, হেদায়াত ও কল্যাণের আলোকবর্তিকা হিসেবে কবুল করার পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের ঐক্য, শানি্ত ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।

প্রায় এক শতাব্দীরও বেশি সময় পর পি্লয়েভলিয়া অঞ্চলে নতুন মসজিদের এ উদ্বোধন তাই শুধু একটি ধর্মীয় স্থাপনার যাত্রা শুরু নয়; বরং এটি একটি ঐতিহ্যের পুনরুজ্জীবন, প্রজন্মের সঙ্গে ধর্মীয় শিকড়ের নতুন সংযোগ এবং শানি্তপূর্ণ সহাবস্থানের প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..