সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

১২১ বছর পর যে বিরল দৃশ্যের দেখা মিলবে ইউরোপে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৯, | ১৪:৩৪:৩৩ |

আগামী বুধবার (১২ আগস্ট) আকাশে দেখা যাবে বিরল এক মহাজাগতিক দৃশ্য। সেদিন চাঁদের ছায়ায় সূর্য ঢেকে গিয়ে ইউরোপ ও আমেরিকার কিছু অঞ্চলে দেখা যাবে সূর্যগ্রহণ। এর মধ্যে আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, উত্তর রাশিয়া, স্পেন ও পর্তুগালের নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

পূর্ণগ্রাস গ্রহণের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলায় দিনের আলো অনেকটাই কমে গিয়ে অন্ধকারের আবহ তৈরি হতে পারে। দীর্ঘ অপেক্ষার পর এমন দৃশ্য দেখার সুযোগ পাওয়ায় জ্যোতির্বিজ্ঞানীদের পাশাপাশি আকাশপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।

১২১ বছর পর স্পেনের আকাশে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো আড়াল করে দেয়, তখন সূর্যগ্রহণ ঘটে। আর চাঁদ পুরো সূর্যকে ঢেকে ফেললে সেটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে দেখা যায়।

ইউরোপিয়ান স্পেস এজেন্সি জানিয়েছে, স্পেনের মূল ভূখণ্ড থেকে ১৯০৫ সালের পর প্রথমবারের মতো পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। দেশটির লিওন শহরে স্থানীয় সময় রাত ৮টা ২৮ মিনিটে প্রায় দুই মিনিট স্থায়ী হতে পারে এই পূর্ণগ্রাস গ্রহণ।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের কয়েকটি রাজ্যেও দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ। আলাস্কা থেকে নর্থ ক্যারোলিনা পর্যন্ত বিভিন্ন এলাকায় এর দৃশ্য দেখা যাওয়ার কথা রয়েছে। নাসার তথ্য অনুযায়ী, ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় দুপুর ১টা ১৭ মিনিট থেকে আংশিক গ্রহণ শুরু হবে।

গবেষণায় নতুন সুযোগ দেখছেন বিজ্ঞানীরা

সূর্যগ্রহণ সাধারণ মানুষের জন্য যেমন আকর্ষণীয়, তেমনি বিজ্ঞানীদের জন্যও এটি গুরুত্বপূর্ণ গবেষণার সুযোগ তৈরি করে।

নাসা জানিয়েছে, গ্রহণের সময় বায়ুমণ্ডলে আলোর পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণে বিশেষ বেলুন ও উচ্চ-উচ্চতার জেট বিমান ব্যবহার করা হবে।

নাসার হেলিওফিজিক্স বিভাগের কর্মকর্তা কেলি করেক জানিয়েছেন, সূর্যগ্রহণের সময় পৃথিবী থেকে সূর্যের বাইরের বায়ুমণ্ডল অর্থাৎ করোনা পর্যবেক্ষণের বিশেষ সুযোগ তৈরি হয়। এই ধরনের পর্যবেক্ষণ সৌরজগতের অন্য কোনো স্থান থেকে একইভাবে করা সম্ভব নয়।

পরের সূর্যগ্রহণ কবে

১২ আগস্টের পর ২০২৭ সালের ২ আগস্ট পরবর্তী আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। স্পেন, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বেশ কিছু অঞ্চল থেকে সেটি দৃশ্যমান হওয়ার কথা রয়েছে।

সূত্র: এনপিআর 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..