সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

জাতীয় ফুফু হয়ে গেলাম : দীপা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৯, | ১৪:০০:১৭ |

অভিনয় জগতে দীপা খন্দকারের পথচলা আড়াই দশকের বেশি সময়ের। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন। এই সময়ে কখনো মা, কখনো ফুফু, আবার কখনো স্ত্রীর চরিত্রে অভিনয় করে তিনি দারুণভাবে প্রশংসিত হচ্ছেন। বর্তমানে চ্যানেল আইতে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ নাটকে ‘ফাতেমা ফুফু’ চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন দীপা।  অভিনয় নিয়ে তিনি তাঁর প্রতিক্রিয়া তুলে ধরেছেন বাংলাদেশ প্রতিদিন-এর কাছে-

দারুণভাবে উপভোগ করছি

এটা আমাদেরই গল্প ধারাবাহিকে অভিনয় দারুণভাবে উপভোগ করছি। আমার ক্যারিয়ারে প্রায় ২৬-২৭ বছরে আমি দেখিনি যে, কোনো নাটকের কোনো এপিসোডের জন্য মানুষ অপেক্ষা করে। না এটা আসলে ভালো লাগার প্রতিফলন।

এই কৃতিত্ব রাজ ও দর্শকের

ধারাবাহিকটি যে এত বড় আকারে মানুষের হৃদয়ে নাড়া দেবে সেটি আসলে আমরা বুঝতে পারিনি। এর জন্য রাজের সবচেয়ে বড় কৃতিত্ব। একই সঙ্গে দর্শকের কাছেও আমি অনেক কৃতজ্ঞ। তারা আমাদের সাদরে গ্রহণ করেছেন।

জাতীয় ফুফু হয়ে গেলাম

সামাজিক মাধ্যমে আমি এই চরিত্রের জন্য ‘জাতীয় ফুফু’ হিসেবে পরিচিতি পাচ্ছি। মানে জাতীয় ফুফু হয়ে গেলাম। দর্শকের এমন প্রতিক্রিয়ায় ভালো লাগাটা আসলেই অসাধারণ। এতে আমার অভিনীত ফুফু চরিত্রটি বাস্তব জীবনের এক বিশেষ অপূর্ণতা ঘুচিয়ে দিয়েছে।

অভিনয়ে ভিন্নতা আনতে চাই

আমার কাছে মনে হয়, পারফেক্ট চরিত্র করতে পারছি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে, বয়সের সঙ্গে মিলিয়ে, পারফেক্ট চরিত্র করতে পারছি। কোনো নাটকে ২০ বছরের সন্তানের মা হচ্ছি, আবার অন্য নাটকে ফুফুর চরিত্র করছি। এখন দর্শকের চাওয়া ভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই। যত রকম ব্যতিক্রমী চরিত্র আছে তা করতে চাই। ভিন্নতা আনতে চাই।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..