সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

অবসরের বিষয়টি মেসির একান্তই নিজের: আর্জেন্টাইন ফুটবল প্রধান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৮, | ২১:২২:৪৮ |

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার কিংবদন্তি  লিওনেল মেসির অবসর নিয়ে আলোচনার শুরু হয়। তবে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়ার মতে, মেসি এখনই বিদায় নেওয়ার কোনো তাড়া অনুভব করছেন না।

শনিবার(৮ আগস্ট) আর্জেন্টাইন টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে ক্লাউদিও তাপিয়া বলেন, কবে ফুটবলকে বিদায় জানাবেন, সেই সিদ্ধান্তটি একান্তই মেসির নিজের। এটি সম্পূর্ণ এবং ব্যক্তিগতভাবে তারই সিদ্ধান্ত। তাকে স্বাচ্ছন্দ্যে থাকতে দিতে হবে।

ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, ২০২২ সালে আমরা জানতাম না, তিনি ২০২৬ সালে খেলবেন কি না। তিনি বলেছিলেন, তিনি ম্যাচ-বাই-ম্যাচ (ধাপে ধাপে) এগোবেন। আমার মনে হয়, বিশ্বকাপে আমরা লিও-র এক দুর্দান্ত রূপ দেখেছি, হয়তো সেরা রূপটিই।

ক্লাউদিও তাপিয়া উল্লেখ করেন, মেসিকে ফুটবল খেলাটা উপভোগ করতে দিতে হবে; এরপর তিনি যা সঠিক মনে করবেন, সেই সিদ্ধান্তই নেবেন।

২৪ জুন ৩৯ বছরে পা রাখা মেসি বিশ্বকাপের গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করেছিলেন। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সময় কিংবা মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে আর কতদিন খেলবেন, সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি।

তাপিয়ার কথায় উঠে এসেছে, কাতারে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা ২০২২ সালের শিরোপা জেতার পর ২০২৬ সালের টুর্নামেন্টে মেসির অংশগ্রহণ নিশ্চিত ছিল না। কিন্তু এই গ্রীষ্মে মেসি তার ক্যারিয়ারের অন্যতম সেরা ফুটবল খেলেছেন এবং ‘লা আলবিসেলেস্তে’র হয়ে আটটি গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..