সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

দাবানলের বিষাক্ত ধোঁয়ায় সরাসরি ক্ষতিগ্রস্ত গর্ভের শিশু: গবেষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৮, | ২০:৫৩:০৪ |

জলবায়ু পরিবর্তনের ভয়ংকর থাবায় দিন দিন পাল্টে যাচ্ছে প্রকৃতির চিরচেনা রূপ। আর এর সঙ্গেই নতুন এক নীরব ঘাতক হয়ে হাজির হয়েছে দাবানলের ধোঁয়া।

আমেরিকার একটি সাম্প্রতিক গবেষণা বলছে, একদিকে যখন মানুষ কলকারখানা ও যানবাহনের দূষণ নিয়ন্ত্রণে সফল হচ্ছে, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের নিষ্ঠুর বাস্তবতায় দাবানলের তীব্রতা বেড়ে যাওয়ায় সেই অর্জনগুলো ধূলিসাৎ হয়ে যাচ্ছে। গত প্রায় দুই দশক ধরে চলা এই গবেষণায় উঠে এসেছে এক নির্মম সত্য; প্রসবপূর্ব সময়ে গর্ভবতী নারীদের দাবানলের বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে আসার হার দ্বিগুণ ছাড়িয়ে গেছে।

আকাশের এপার থেকে ওপার ছেয়ে যাওয়া এই ধোঁয়া শুধু প্রকৃতিকেই ধ্বংস করছে না বরং হবু মায়েদের ফুসফুস ভেদ করে রক্তপ্রবাহে মিশে যাওয়া অতিক্ষুদ্র পিএম২ দশমিক ৫ কণার মাধ্যমে সরাসরি আঘাত হানছে অনাগত সন্তানের ওপর। 

চিকিৎসকদের মতে, সাধারণ শিল্প বা যানজটের ধোঁয়ার চেয়ে দাবানলের এই ধোঁয়া আরও বেশি বিষাক্ত ও ভয়ংকর। এর ফলে অকাল জন্ম কিংবা কম ওজনের শিশুর জন্ম নেওয়ার মতো মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, প্রান্তিক গ্রাম এবং আদিবাসী সম্প্রদায়গুলো এর শিকার হচ্ছে সবচেয়ে বেশি।

শুধু আমেরিকাই নয়, ইউরোপের দেশগুলোতেও সুদূরপ্রসারী এই বিষাক্ত ধোঁয়া সীমানা পেরিয়ে মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলছে। একসময়ের নির্মল বাতাস এখন জলবায়ুর চরম রূপের কারণে এক অদৃশ্য অভিশাপে পরিণত হয়েছে, যা মোকাবিলায় এখনই বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য সতর্কতা ও কার্যকর পদক্ষেপ নেওয়া সময়ের সবচেয়ে বড় দাবি।

সূত্র: ইউরো নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..