✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

টরন্টোতে ভাড়া আবাসনে বিনিয়োগের ঘোষণা মার্ক কার্নির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৮, | ১৪:৪১:৫৪ |

কানাডার ফেডারেল সরকার টরন্টোতে হাজার হাজার নতুন আবাসন নির্মাণে ২ দশমিক ৭ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। বুধবার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আবাসন ও অবকাঠামোমন্ত্রী গ্রেগর রবার্টসন এবং টরন্টোর মেয়র অলিভিয়া চাউকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

কার্নি জানান, এই অর্থ টরন্টোর ১৮টি আবাসন প্রকল্পে বিনিয়োগ করা হবে। এসব প্রকল্পের মাধ্যমে ৫ হাজার ৬০০টির বেশি নতুন বাড়ি নির্মাণের আশা করা হচ্ছে, যার মধ্যে প্রায় ২ হাজার হবে সাশ্রয়ী ও অতি সাশ্রয়ী আবাসন।

প্রকল্পগুলোর মধ্যে নয়টি শহরের মালিকানাধীন জমিতে নির্মিত হবে। এসব প্রকল্পে ৩১০ মিলিয়ন ডলারের বেশি অর্থায়ন করা হবে এবং প্রায় ১ হাজার ৮৮৫টি ভাড়ার ইউনিট তৈরি হবে, যার মধ্যে ৭৪০টি সাশ্রয়ী মূল্যের।

অন্য নয়টি প্রকল্পে কানাডিয়ান মর্টগেজ অ্যান্ড হাউজিং করপোরেশনের (সিএমএইচসি) অ্যাপার্টমেন্ট কনস্ট্রাকশন লোন প্রোগ্রামের আওতায় ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন করা হবে। এসব প্রকল্পে আরও ৩ হাজার ৭২০টি ইউনিট নির্মাণের আশা করা হচ্ছে, যার মধ্যে ১ হাজার ৭৯টি হবে সাশ্রয়ী মূল্যের।

কর্মকর্তারা জানান, চলতি বছরের শেষ নাগাদ ৪ হাজার ৫০০টির বেশি ইউনিটের নির্মাণকাজ শুরু হতে পারে এবং ২০৩১ সালের মার্চের মধ্যে প্রকল্পগুলোর উল্লেখযোগ্য অংশের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

কার্নি বলেন, টরন্টোতে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত আবাসন নির্মাণ হয়নি এবং নির্মিত অনেক বাড়িই মানুষের সাধ্যের বাইরে ছিল। এ সংকট মোকাবিলায় দ্রুত ও বৃহৎ পরিসরে আবাসন নির্মাণের পাশাপাশি সরকার, বেসরকারি খাত ও অলাভজনক প্রতিষ্ঠানের অংশীদারত্ব জরুরি।

টরন্টোর মেয়র অলিভিয়া চাউ ফেডারেল সরকারের এই বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, এর মাধ্যমে টরন্টোতে আরও সাশ্রয়ী আবাসন নির্মাণের সুযোগ তৈরি হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..