সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

রদ্রিকে না পেয়ে আর কোনো মিডফিল্ডার খুঁজবে না মরিনহো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৭, | ২০:০৩:০৭ |

বেশ কয়েক দিন ধরে বিশ্বকাপের গোল্ডেন বল পুরস্কার বিজয়ী স্পেনের মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়ানোর জন্য আলোচনা চালিয়ে যাচ্ছিল রিয়াল মাদ্রিদ। তবে শেষমেষ এই ফুটবলার বার্সেলোনায় যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, রদ্রির সঙ্গে চুক্তি না হওয়ায় রিয়াল মাদ্রিদ নতুন করে আর কোনো মিডফিল্ডার খোঁজার প্রক্রিয়ায় যাবে না। ‘এল মুন্দো’-র আব্রাহাম পি রোমেরোর তথ্য অনুযায়ী, হোসে মরিনহো তার হাতে থাকা বর্তমান মিডফিল্ড অপশনগুলো নিয়েই সন্তুষ্ট এবং তিনি মনে করেন, নতুন কাউকে দলে ভেড়ানোর প্রয়োজন নেই।

রদ্রিকে পাওয়ার প্রচেষ্টা শেষ হওয়ায় দলের স্প্যানিশ ক্লাবটির পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না বলেই ধারণা করা হচ্ছে। এর পরিবর্তে তারা মিডফিল্ডে সৃজনশীলতা ও খেলার দূরদর্শী দৃষ্টিভঙ্গি যোগ করার জন্য আর্দা গুলার এবং বার্নার্ডো সিলভার মতো খেলোয়াড়দের ওপরই ভরসা রাখবে। ক্লাব কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এই সিদ্ধান্তটি পুরোপুরি খেলোয়াড়ের নিজস্ব ইচ্ছার ওপর ভিত্তি করেই নেওয়া হয়েছে, কোনো বাহ্যিক প্রভাবের কারণে নয়।

ক্লাবের ভেতর থেকে এমন বার্তাই পাওয়া যাচ্ছে, রদ্রি কেবল সেই প্রজেক্টটিকেই বেছে নিয়েছেন যা তার জন্য সবচেয়ে উপযুক্ত বলে তিনি মনে করেন। এখন নিজেদের প্রধান লক্ষ্যকে হাতছাড়া করার পর রিয়াল মাদ্রিদ নতুন কোনো মিডফিল্ডার খোঁজার জন্য দলবদলের বাজারে নামার কোনো পরিকল্পনা করছে না। বরং তারা তাদের বর্তমান খেলোয়াড়দের ওপরই ভরসা রাখতে চাইছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..