✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রস্তুতি ম্যাচে তাইজুলের চোট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৭, | ২০:০১:৫৯ |

মূল টেস্টের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের সময় চোট পেয়েছেন তাইজুল ইসলাম। গতকাল কোরি রকিচ্চলির বলে লেগ বিঁফোর হয়ে ফেরার আগে ১৫ বলে ১০ রান করেছিলেন তিনি। আর ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পেয়েছিলেন তাইজুল। 

সেই চোট নিয়েই ব্যাটিং চালিয়ে গেছেন তাইজুল। পরে চোটের কারণে গতকাল এবং আজ প্রথম ইনিংসে বল করতে পারেননি বাঁহাতি এই স্পিনার। তাইজুলের বদলি হিসেবে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে বোলিং করেছেন মুশফিক হাসান।  বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম তাইজুলের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন। 

আগামীকাল তৃতীয় দিন তাইজুলের আঙুলের পরিস্থিতি ও চোট কতটা গুরুতর সেটা পরখ করে দেখবেন। বিসিবির পাঠানো এক বার্তায় বায়েজিদ বলেন, 'তাইজুল ইসলাম গতকাল ব্যাটিং করার সময় বোলিং ফিঙ্গারে ব্যথা পেয়েছে। আঙুল খানিকটা থেঁতলে গেছে। তারপর থেকে ওইটাকে আমরা ব্যান্ডেজ করে রেখেছি। আজকে পুরোদিন বিশ্রামে রাখা হয়েছে। আগামীকাল আবারও পর্যবেক্ষণ করব।'

পরে মুশফিককে খেলানো নিয়ে টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘তাইজুলের জায়গায় ওদের ম্যানেজমেন্ট ও আম্পায়ারদের সঙ্গে কথা বলে আমরা একটা সুযোগ নিয়েছি যাতে মুশফিককে দেখতে পারি। ওরা রাজি হয়েছে এজন্য আজকে মুশফিক বোলিং করেছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..