সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৬, | ১১:১৯:৩৩ |

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের(আইআরজিসি) সঙ্গে কথিত সম্পৃক্ততার অভিযোগে ইরাকের একটি এয়ারলাইন্সের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (৫ আগস্ট) মার্কিন অর্থ মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে দেওয়া এক হালনাগাদ তথ্যে জানিয়েছে, তারা ফ্লাই বাগদাদ এবং এর দুটি বিমানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।

তবে কোম্পানিটির মালিক হিসেবে আগে চিহ্নিত বশির আব্দুলকাদিম আলওয়ান আল-শাব্বানির ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে ওয়াশিংটন এয়ারলাইন্সটির বিমান ও মালিককে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। তখন অভিযোগ করা হয়েছিল, প্রতিষ্ঠানটি আইআরজিসি-র কুদস ফোর্স এবং ইরাক, সিরিয়া ও লেবাননে তাদের হয়ে কাজ করা বিভিন্ন গোষ্ঠীকে সহায়তা প্রদান করছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপি-কে জানান, মন্ত্রণালয়ের প্রশাসনিক পুনর্বিবেচনা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পর এয়ারলাইন্সটিকে নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, এফবিএ (ফ্লাই বাগদাদ এয়ারলাইন্স) তাদের কার্যক্রমে এমন উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে যার ফলে তাদের নাম নিষেধাজ্ঞার তালিকায় রাখাটা আর যৌক্তিক নয়।

তিনি আরও স্পষ্ট করেন, এই তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি ইরান সরকার, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস-কুদস ফোর্স, কোনো তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন কিংবা এদের সমর্থনকারী বা এদের হয়ে কাজ করা কোনো ব্যক্তির প্রতি যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয় না।

সূত্র: রয়টার্স, এএফপি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..