সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

কড়া নিরাপত্তায় জবি ক্যাম্পাস

আইডি কার্ড ছাড়া শিক্ষার্থীদের প্রবেশ করতে দিচ্ছে না প্রশাসন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৬, | ১০:৫৪:৩৫ |

সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির ও জাতীয় ছাত্র শক্তির সংঘর্ষের পর আজ তিন ছাত্র সংগঠনের ঘোষিত সভা-সমাবেশকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার ক্যাম্পাসের অভ্যন্তরে সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আইডি কার্ড বহন বাধ্যতামূলক করেছে প্রশাসন। বৈধ বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র ছাড়া কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সরেজমিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ প্রতিটি প্রবেশপথে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নিরাপত্তাকর্মী, প্রক্টরিয়াল বডির সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবস্থান নিতে দেখা যায়। প্রবেশের সময় প্রত্যেক শিক্ষার্থীর আইডি কার্ড যাচাই করে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। যাদের কাছে আইডি কার্ড নেই, তাদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তিন ছাত্র সংগঠনের সভা-সমাবেশকে ঘিরে ক্যাম্পাসে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো, বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আজকের জন্য ক্যাম্পাসের অভ্যন্তরে সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে, কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে অনেক শিক্ষার্থীকে কিছু সময় অপেক্ষা করতে দেখা গেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সবসময় বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড সঙ্গে রাখার আহ্বান জানানো হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..