সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

এসএসসির ফল প্রকাশ ও দেখার পদ্ধতি নিয়ে নতুন সিদ্ধান্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৫, | ২০:০৩:৪৩ |
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) সভায় বসছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে ফল দেখার পদ্ধতি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

বুধবার (৫ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামীকাল সভার সিদ্ধান্ত অনুযায়ী ফল দেখার পদ্ধতি জানানো হবে। তবে মোটামুটি আগের পদ্ধতিই বহাল থাকছে।

এ বিষয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ৬ আগস্ট দুটি সভা অনুষ্ঠিত হবে। একটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে, অন্যটি ঢাকা শিক্ষা বোর্ডে। আমাদের বোর্ডে এই সভায় এসএসসি ও সমমান পরীক্ষা ফল এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর প্রশ্নপত্র প্রণয়ন নিয়ে আলোচনা করা হবে। 

এর আগে, এক নোটিশে সভায় উপস্থিত থাকার জন্য সব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিশেষভাবে জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ৫৭৪তম সভা আগামী ৬ আগস্ট বেলা ১১টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান। এ সভায় কমিটির সব সদস্যকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে জানানো হয়েছে।

সভার আলোচ্যসূচিতে রয়েছে- বিগত ২৬ জুলাইয়ের ৫৭৩তম সভার কার্যবিবরণী পাঠ ও দৃঢ়করণ; এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফল প্রকাশ সম্পর্কিত আলোচনা, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন সম্পর্কে আলোচনাসহ অন্যান্য বিষয়। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..