✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গরমকে জাতীয় দুর্যোগ ঘোষণা দক্ষিণ কোরিয়ার

মঙ্গলবার (৪ আগস্ট) দক্ষিণ কোরিয়ার সিউলে ইতিহাসে প্রথমবারের মতো তীব্র তাপপ্রবাহের সতর্কতা চলাকালীন, জোকবাং গ্রামে বিনামূল্যের খাবারের জন্য লাইনে অপেক্ষা করছেন গ্রামবাসী। ছবি: রয়টার্স থেকে সংগৃহীত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৪, | ১৯:১৬:৫৫ |

তীব্র দাবদাহে ১৯ জনের মৃত্যুর পর গরমকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার এই ঘোষণা দেওয়া হয়।

একই সঙ্গে তাপপ্রবাহে ক্ষতিগ্রস্তদের জন্য কর্তৃপক্ষকে সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং।

মন্ত্রিসভার বৈঠকে শীতাতপ নিয়ন্ত্রণের চাহিদা বেড়ে যাওয়ায় জনগণের দৈনন্দিন জীবন রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এবং বিদ্যুৎ ব্যবস্থা পরিদর্শন করতে কর্মকর্তাদের নির্দেশ দেন লি জে মিয়ং।

তিনি বলেন, অস্বাভাবিক আবহাওয়ার কারণে দীর্ঘ সময় ধরে চরম পরিস্থিতি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের প্রয়োজন।

দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, অববাহিকায় অবস্থিত দক্ষিণ-পূর্বের অভ্যন্তরীণ শহর ইয়াংসানে রবিবার ৪২ দশিমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ১২২ বছরের আবহাওয়া পর্যবেক্ষণে পরিমাপ করা সর্বোচ্চ তাপমাত্রা।

কোরিয়া আবহাওয়া প্রশাসনও সোমবার সিউল এবং পার্শ্ববর্তী গিয়ংগি প্রদেশের কিছু অংশের জন্য প্রথমবারের মতো তাপপ্রবাহের সতর্কতা জারি করে, যা মঙ্গলবার পুরো রাজধানীতে সম্প্রসারিত করা হয়।

সতর্কবার্তায় জনগণকে কৃষিকাজ, খেলাধুলা এবং নির্মাণস্থলের কাজের মতো বাইরের কাজ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..