সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

হৃত্বিক-কঙ্গনার পুরোনো দ্বন্দ্ব ফের তুঙ্গে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৩, | ১৯:০৫:৩৫ |

প্রায় এক দশক আগে বলিউড তারকা হৃত্বিক রোশন ও কঙ্গনা রানাওয়াতের মধ্যকার যে প্রকাশ্য কোন্দল পুরো বিনোদন জগৎকে নাড়া দিয়েছিল, সেটি আরও একবার সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার শীর্ষে উঠে এসেছে। ঘটনার সূত্রপাত সিজেপি-নেতৃত্বাধীন ছাত্র আন্দোলন নিয়ে কঙ্গনা রানাওয়াতের দেওয়া সাম্প্রতিক কিছু মন্তব্যকে কেন্দ্র করে। সেখানে এক সাক্ষাৎকারে সিজেপির মুখপাত্র সৌরভ দাস রসিকতা করে মন্তব্য করেন, তরুণ হৃত্বিক রোশনের মতো দেখতে বলেই হয়তো কঙ্গনা তার ওপর আক্রমণাত্মক হয়ে উঠেছেন। এই মন্তব্যটি ছড়িয়ে পড়ার পরপরই ইন্টারনেট দুনিয়ায় পুরোনো সেই বিতর্ক আবার নতুন করে জ্যান্ত হয়ে ওঠে।

এর ধারাবাহিকতায় এক্স, ইনস্টাগ্রাম ও রেডিটের মতো প্ল্যাটফর্মগুলোতে ‌‘স্যরি হৃত্বিক’ হ্যাশট্যাগ ট্রেন্ডিং হতে শুরু করে। হৃত্বিকের কাছে ক্ষমা চাওয়ার দাবি তুলে বেশ কিছু পোস্ট ভাইরাল হয়। তবে ভক্তদের এই প্রচারণায় মোটেই সায় দেননি হৃত্বিক। লেখক ফ্রেডি বার্ডির একটি পোস্টের জবাবে হৃত্বিক স্পষ্ট জানান, কেবল অন্য কাউকে অপছন্দ করার কারণে একজনের পক্ষে দাঁড়ানো সমাজের একটি বড় সমস্যা। তিনি চান মানুষ যেন কেবল সত্য ও সঠিক তথ্যের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেয়।

হৃত্বিকের এই মন্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানান কঙ্গনা রানাওয়াত। তিনি হৃত্বিককে উদ্দেশ্য করে বলেন, বর্তমান সঙ্গী সাবা আজাদের সাথে সম্পর্কের কথা বিবেচনা করে তার এ জাতীয় মন্তব্য থেকে বিরত থাকা উচিত। সেই সাথে তার নাম ভাঙিয়ে যারা কঙ্গনাকে ট্রল বা বুলিং করছে হৃত্বিক যেন সেগুলোর তীব্র নিন্দা জানান এমন আহ্বানও জানান তিনি। ২০১৬ সালে শুরু হওয়া কঙ্গনার ‌‌‌‘সিলি এক্স’ মন্তব্য এবং পরবর্তীতে ইমেইল জালিয়াতি ও আইনি নোটিশের সেই জটিল ইতিহাস মুম্বাই পুলিশের ক্লোজার রিপোর্টের মাধ্যমে আইনিভাবে ধামাচাপা পড়লেও দুই তারকার সম্পর্কের এই বৈরিতা যে এখনো মেটেনি। 

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..