সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

‘হরমুজ আর আগের অবস্থায় ফিরবে না’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৩, | ১১:০৩:০০ |

হরমুজ প্রণালি আর যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না। ওমানের সঙ্গে প্রণালিটি নিয়ে আলোচনা চললেও এর অর্থ আগের মতো খুলে দেওয়া নয়। বরং এর লক্ষ্য, ওই এলাকায় নিরাপদ সামুদ্রিক চলাচল নিশ্চিত করার জন্য একটি নির্দিষ্ট কাঠামোতে পৌঁছানো। এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। 

তিনি বলেন, ভবিষ্যতে প্রণালির ব্যবস্থাপনা ইরানের সার্বভৌম অধিকার ও আঞ্চলিক নিরাপত্তাকে কেন্দ্র করেই নির্ধারিত হবে। হরমুজ কোনো অবস্থাতেই ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ-পূর্ববর্তী পরিস্থিতিতে ফিরবে না।
 
গতকাল রবিবার রাতে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

তিনি জানান, ইরান ও ওমানের আলোচনার মূল লক্ষ্য নিরাপদ ও নতুন সামুদ্রিক নৌচলাচল কাঠামো গড়ে তোলা। হরমুজের ভবিষ্যৎ ব্যবস্থাপনা ইরানের সার্বভৌম অধিকার এবং আঞ্চলিক নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

বিষয়টি নিয়ে তিনি বলেন, যুদ্ধ বিরতির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির ওমান সফরের পর বিষয়টি নিয়ে আলোচনার গতি পায়। যুদ্ধ-সমাপ্তি সংক্রান্ত সমঝোতা স্মারকের পঞ্চম ধারা অনুযায়ী, ওমানের সঙ্গে পরামর্শ করেই প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নির্ধারণ করা হবে।

বাঘাই বলেন, ভবিষ্যতে বর্তমান উত্তর বা দক্ষিণ পথের পরিবর্তে নতুন একটি নৌপথ নির্ধারণ করা হবে। এই প্রক্রিয়ায় কোনো তৃতীয় পক্ষ যুক্ত হবে না।

মার্কিন কর্মকর্তাদের হুমকি ও ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এসব নতুন কিছু নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এসব মন্তব্য ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। কোনো চাপ বা ভয়ভীতি দেখিয়ে তেহরানকে অবস্থান থেকে সরানো যাবে না।

গত ২৪ ঘণ্টায় বুলগেরিয়া, যুক্তরাজ্য ও ইউক্রেনের কূটনৈতিক যোগাযোগের প্রসঙ্গও তুলে ধরেন বাঘাই। তিনি সতর্ক করে বলেন, কোনো দেশ যদি ইরানের বিরুদ্ধে আগ্রাসনে সহায়তা করে বা হামলাকারীদের ঘাঁটি ও রসদ দেয়, তবে তাদেরও এর পরিণতি ভোগ করতে হবে। আন্তর্জাতিক আইন ও আত্মরক্ষার অধিকার অনুযায়ীই ইরান তার নীতি নির্ধারণ করবে।

উল্লেখ্য, ওমান ও ইরান যথাক্রমে হরমুজ প্রণালির দক্ষিণ ও উত্তর উপকূলে অবস্থিত। বিশ্বের তেল সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই প্রণালিটি নিয়ে দুই দেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।


সূত্র: মেহের নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..