সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

রাজধানীতে ট্রাকের ধাক্কায় কাভার্ড ভ্যানের হেলপার নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০১, | ১২:৪৪:০৪ |
রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানার মিটফোর্ড এলাকায় ট্রাকের ধাক্কায় মো. মিরাজ (২০) নামে এক কাভার্ডভ্যানের হেলপার নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে মিটফোর্ড হাসপাতালের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিরাজের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় বসবাস করতেন।

নিহত মিরাজের সঙ্গে থাকা কাভার্ডভ্যানের চালক তাজুল ইসলাম জানান, রাতে মালামাল নামানোর জন্য গাড়ি থেকে নেমে সড়কে দাঁড়িয়ে সিগন্যাল দিচ্ছিলেন মিরাজ। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মিরাজকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..