সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বৃষ্টিতে রাজধানী ঢাকার বায়ুমানে উন্নতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০১, | ১০:৪৬:২৫ |

টানা কয়েক দিনের বৃষ্টিতে রাজধানী ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি এসেছে। দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ওপরের দিকে থাকা ঢাকা এবার শীর্ষ ১৫-এর বাইরে চলে গেছে। বর্তমানে শহরটির বায়ুমান 'মাঝারি' বা সহনীয় পর্যায়ে রয়েছে।

শনিবার (১ আগস্ট) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৮তম। এ সময় রাজধানীর বায়ুমানের স্কোর ছিল ৮৬।

তালিকার শীর্ষে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা, যার বায়ুমান স্কোর ১৮৮। দ্বিতীয় অবস্থানে উগান্ডার কাম্পালা (১৭৩), তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৪৯), চতুর্থ স্থানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৪৯) এবং পঞ্চম স্থানে রয়েছে বাহরাইনের রাজধানী মানামা (১৩৭)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী- স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে 'খুব অস্বাস্থ্যকর' এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে 'ঝুঁকিপূর্ণ' ধরা হয়। এ ধরনের পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে নিয়মিত বৃষ্টিপাতের কারণে বাতাসে ভাসমান ক্ষতিকর কণার পরিমাণ কমে যাওয়ায় ঢাকার বায়ুমানে সাময়িক উন্নতি দেখা যায়। তবে শুষ্ক মৌসুম শুরু হলে রাজধানীতে বায়ুদূষণ আবারও বাড়ার আশঙ্কা থাকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..