সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

চার সহকারী প্রক্টরের পদত্যাগ, খুলল প্রক্টর কার্যালয়ের তালা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-৩০, | ১৯:৩২:৪৮ |

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রক্টরের পদত্যাগের এক দিন পর চারজন সহকারী প্রক্টর একসঙ্গে পদত্যাগ করেছেন। একই দিনে আন্দোলনকারী শিক্ষার্থীরা ৭৮ দিন পর প্রক্টর কার্যালয়ের তালাও খুলে দিয়েছেন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে চার সহকারী প্রক্টরের পদত্যাগের তথ্য জানানো হয়।

পদত্যাগ করা শিক্ষকরা হলেন—প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামীমা নাসরীন জলি, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর কবির এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক মোছা. জান্নাতুল ফেরদৌস।

পৃথক এক অফিস আদেশে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুছ ছাত্তারকে আগামী দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম রাশিদুল আলম পদত্যাগ করেন। গত ১২ মে গভীর রাতে ক্যাম্পাসে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির গ্রেপ্তার ও বিচারের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে তাঁরা প্রক্টর কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করেন। ফলে টানা ৭৮ দিন প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যরা নিজ কার্যালয়ে প্রবেশ করতে পারেননি।

এদিকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক মো. জাকির হোসেনের উপস্থিতিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রক্টর কার্যালয়ের তালা খুলে দেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, তাদের অন্যতম দাবি ছিল প্রক্টর ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ, যা পূরণ হয়েছে। তবে আগামী সাত দিনের মধ্যে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হবে বলেও তাঁরা ঘোষণা দেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..