✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নতুন হেয়ারস্টাইলে আলোচনায় কুকুরেয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-৩০, | ১৩:৩০:৫৫ |

স্পেনের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক মার্ক কুকুরেয়া আবারও আলোচনায় এসেছেন। এবার মাঠের পারফরম্যান্স নয়, বরং তার নতুন হেয়ারস্টাইল নজর কেড়েছে ভক্তদের।

বিশ্বকাপজয়ী স্প্যানিশ ডিফেন্ডার টুর্নামেন্ট চলাকালীন নিজের ঘন কোঁকড়ানো চুলের জন্য বেশ কয়েকবার আলোচনায় ছিলেন। তবে এবার সেই পরিচিত লুক বদলে চুলে বেণি (ব্রেইডস) করে নতুন সাজে দেখা গেছে তাকে।

এর আগে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু করিয়ে নিজের দেওয়া প্রতিশ্রুতিও পূরণ করেন কুকুরেয়া। বিশ্বকাপ জয়ের পর থেকেই নানা কারণে আলোচনার কেন্দ্রে রয়েছেন এই স্প্যানিশ তারকা।

নতুন ট্যাটুর পর নতুন হেয়ারস্টাইলেও ভক্তদের প্রশংসা কুড়াচ্ছেন কুকুরেয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিবর্তিত লুক নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

উল্লেখ্য, বিশ্বকাপে দুর্দান্ত রক্ষণভাগের পারফরম্যান্সে মাত্র একটি গোল হজম করে চ্যাম্পিয়ন হয় স্পেন। কুকুরেয়ার মতো ডিফেন্ডারদের দৃঢ়তায় প্রতিপক্ষের আক্রমণ বারবার ব্যর্থ হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..