সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বিজয়ের পর এবার কি রাজনীতিতে ধনুশ? তুঙ্গে জল্পনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৯, | ১৩:৫৫:১৯ |
তামিল সিনেমার জনপ্রিয় তারকা ধনুশ কি এবার রাজনীতির ময়দানে নামতে যাচ্ছেন? ভক্তদের উদ্দেশে একটি রক্তদান কর্মসূচিতে দেয়া তার বক্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন জল্পনা।

রোববার (২৬ জুলাই) ভক্তদের আয়োজিত একটি রক্তদান শিবিরে ধনুশের বক্তব্যের পরই তাকে ঘিরে রাজনৈতিক জল্পনা শুরু হয়। এ নিয়ে হিন্দুস্তান টাইমসসহ একাধিক ভারতীয় গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে।

বক্তব্যে ধনুশ ভক্তদের শুধু সিনেমাকেন্দ্রিক উদ্‌যাপনে সীমাবদ্ধ না থেকে সমাজসেবামূলক কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, এত মানুষের ঐক্যের শক্তিকে জনকল্যাণে কাজে লাগানো উচিত। পাশাপাশি এলাকার অসহায় ও প্রয়োজনমতো মানুষের পাশে দাঁড়াতেও ভক্তদের উৎসাহিত করেন।

তার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শুরু হয় নানা জল্পনা। অনেক নেটিজেনের দাবি, ধনুশ হয়তো অভিনেতা থালাপথি বিজয়ের পথ অনুসরণ করে রাজনীতিতে আসার প্রস্তুতি নিচ্ছেন। কেউ তার শরীরী ভাষা ও বক্তব্যকে ভবিষ্যতের ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার কেউ ধারণা করছেন, তিনি বিজয়ের রাজনৈতিক দলেও যোগ দিতে পারেন।

তবে এসব জল্পনার মধ্যেও রাজনীতিতে যোগ দেয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি ধনুশ।

একই অনুষ্ঠানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়েও কথা বলেন তিনি। ধনুশ স্বীকার করেন, ২০২৪ সালে তার পরিচালিত রায়ণ এর চেয়েও ভালো তামিল সিনেমা ছিল। তবে একই বছরে একজন তামিল অভিনেতার দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় উদ্‌যাপনের বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..