সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি আমেরিকার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৯, | ১১:১০:৪৬ |

কয়েক দিনের আপেক্ষিক শান্তির পর মধ্যপ্রাচ্যে আবারও সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। ইরানের চালানো এক ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক বার্তায় জানায়, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে অতর্কিত হামলার অংশ হিসেবে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের ইসলামি রিভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। 

তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় হয়ে ওঠার কারণে ইরানের ছোড়া সবকটি ক্ষেপণাস্ত্রই আকাশে থাকা অবস্থায় ধ্বংস করে দেওয়া সম্ভব হয়েছে। এই ঘটনায় মার্কিন বাহিনীর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..