সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

‘দুই সন্তানের বাবা হতে চলেছি’, নারী ভক্তের প্রেমালাপের জবাবে রণবীর সিং

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৮, | ২০:০৩:৩০ |

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ফের নতুন অতিথিকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম কন্যাসন্তান দুয়াকে কোলজুড়ে পাওয়ার পর এই তারকা দম্পতি এখন তাদের দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় প্রহর গুনছেন। 

পরিবারের এই আনন্দঘন সময়ের মধ্যেই নেটদুনিয়ায় নতুন করে ছড়িয়ে পড়েছে রণবীরের একটি শুটিং সেটের পুরোনো ভিডিও। এক নারী অনুরাগীর রসাত্মক কথার জবাবে অভিনেতার স্বভাবসুলভ চটজলদি উত্তর ও হাসিমুখ মুহূর্তের মধ্যেই নেটিজেনদের মন জয় করে নিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি পোস্ট করেছেন অভিনেত্রী দীক্ষা নারং। তিনি জানান, ২০২৬ সালের এপ্রিল মাসে সুপারইউ এবং স্টারবাকসের একটি যৌথ প্রচারণামূলক বিজ্ঞাপনচিত্রের শুটিং চলাকালে ঘটনাটি ঘটেছিল। দেশের ৫০০টিরও বেশি আউটলেটে প্রোটিনযুক্ত কোল্ড ফোম কফি চালুর উদ্দেশ্যে এই শুটিংয়ের আয়োজন করা হয়। শুটিংয়ের একপর্যায়ে কফি ব্লেন্ডার নষ্ট হয়ে গেলে সাময়িকভাবে কাজ বন্ধ থাকে। সেটে যখন একধরনের নীরবতা বিরাজ করছিল, তখন পরিবেশ হালকা করতে রণবীরের সঙ্গে কথা বলতে শুরু করেন দীক্ষা।

দীক্ষা নারং পোস্টের ক্যাপশনে লিখেছেন, পরিচালক তাদের স্বাভাবিক থাকতে বলেছিলেন। তাই ব্লেন্ডার বিকল হওয়ার সুযোগে তিনি নিজেই নীরবতা ভাঙতে এগিয়ে যান। কফি তৈরির নির্ভুল পরিমাপ দেখে তিনি যখন এটিকে কেমিস্ট্রি ল্যাব বা রসায়নাগারের সঙ্গে তুলনা করে রসিকতা করে বলেন, ‘কফির কেমিস্ট্রি’, তখন রণবীর নাকি মজার ছলে বুঝে বসেন ‘ভালোবাসার কেমিস্ট্রি’। পুরো বিষয়টি নিয়ে সেটে এক হালকা আনন্দঘন আবহ তৈরি হয় এবং ভিডিওতে রণবীর সিংকে হেসে উঠে বলতে শোনা যায়, ‘কত ফ্লার্ট করছ তুমি! আমি কিন্তু ভাই এবার দুটি সন্তানের বাবা হতে চলেছি!’ অভিনেতার এই উপস্থিত বুদ্ধি ও স্পষ্ট বক্তব্যের পর সেটের উপস্থিত সবাই হেসে ওঠেন।

ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মন্তব্যের ঝড় ওঠে। অনুরাগীদের অনেকে ভিডিওতে অভিনেতার আঙুল পেঁচানোর ভঙ্গি এবং তার শারীরিক উপস্থিতির প্রশংসা করেন। এক ব্যবহারকারী লিখেছেন, মেয়েটির অনবরত ফ্লার্ট করার জবাবে যেভাবে রণবীর নিজের দুটি সন্তানের বাবা হতে যাওয়ার কথা মনে করিয়ে দিলেন, তা সত্যিই দারুণ ও উপভোগ্য। অন্য একজন ভক্ত তার ফিটনেস ও ট্রাইসেপসের প্রশংসা করে মন্তব্য করেছেন।

কাজের ক্ষেত্রেও সময়টা বেশ চমৎকার যাচ্ছে এই তারকার। রণবীর সিং অভিনীত সর্বশেষ দুটি চলচ্চিত্র ‘ধুরন্ধর’ এবং ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছে, যা তার ক্যারিয়ারের অন্যতম বড় বাণিজ্যিক হিট হিসেবে পরিগণিত হচ্ছে। বর্তমানে তিনি জয় মেহতা পরিচালিত নতুন জম্বিভিত্তিক চলচ্চিত্র ‘প্রলয়’-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। হাঁসাল মেহতার ট্রু স্টোরি ফিল্মস এবং রণবীরের নিজস্ব প্রযোজনা সংস্থা মা কসম ফিল্মসের যৌথ প্রযোজনায় ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে ছবিটি। সিনেমাটিতে রণবীরের বিপরীতে নারী কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কল্যাণী প্রিয়দর্শন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..