✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিশ্বকাপ ফাইনালের রেফারির আকস্মিক অবসর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৭, | ১৮:৫২:০৫ |

২০২৬ বিশ্বকাপ ফাইনাল পরিচালনার পর পেশাদার রেফারিং ক্যারিয়ারের ইতি টেনেছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। ৪৬ বছর বয়সে আর কোনো ম্যাচে বাঁশি হাতে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে স্লোভেনিয়া ফুটবল অ্যাসোসিয়েশন।

ভিনচিচের ভাষ্য, বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করা একজন রেফারির ক্যারিয়ারের সর্বোচ্চ অর্জন। তাই এই পর্যায়ে এসে তার আর কিছু পাওয়ার বাকি নেই বলেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।

বিশ্বকাপ ফাইনালের আগে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ কয়েকটি ম্যাচও পরিচালনা করেছেন তিনি। এর মধ্যে রয়েছে ২০২২ সালের ইউরোপা লিগের ফাইনাল এবং ২০২৪ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনালে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন ভিনচিচ। ম্যাচে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ ছাড়া ম্যাচে তার আরও কয়েকটি সিদ্ধান্ত নিয়েও বিতর্ক তৈরি হয়। স্পেনের নিকো উইলিয়ামসের একটি গোল বাতিল করেন ভিনচিচ। তার ব্যাখ্যা ছিল, গোল হওয়ার আগে স্পেনের মিকেল মেরিনো আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির পায়ে ফাউল করেছিলেন।

অন্যদিকে, আর্জেন্টিনার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের কয়েকটি কঠোর ট্যাকলের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়াও সমালোচনার মুখে পড়ে।

ফাইনাল শেষে রেফারিং নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিশেষ করে ম্যাচের কয়েকটি সিদ্ধান্তকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্ক দেখা দেয় এবং কিছু সমর্থক ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিও তোলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..