সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষার সময় পরিবর্তন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৭, | ১১:৪৯:২৯ |

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার আইসিটি বিষয়ের পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিতব্য আইসিটি (কোড : ২১৬৬০১) বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণবশত পূর্বনির্ধারিত দুপুর ১টা ৩০ মিনিটের পরিবর্তে দুপুর ২টা থেকে শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অন্য সব পরীক্ষা যথারীতি দুপুর ১টা ৩০ মিনিট থেকেই অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সংশোধিত সময়সূচি অনুযায়ী যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..