✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ধোনিকে ছাড়িয়ে তিলকের নতুন মাইলফলক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৬, | ২২:৩৫:০০ |

টানা দুই টি-টোয়েন্টি সিরিজে হতাশার পর অবশেষে জয়ের ধারায় ফিরেছে ভারত। হারারেতে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৯০ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে শ্রেয়াস আইয়ারের দল। একই ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় মাহেন্দ্র সিং ধোনিকে ছাড়িয়ে গেছেন তিলক বর্মা।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় ভারত। ২৯ রানের মধ্যেই ফেরেন দুই ওপেনার বৈভব সূর্যবংশী ও অভিষেক শর্মা। তবে এরপর ঈশান কিষাণ ও তিলক বর্মার দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।

ঈশান ৪৪ বলে ৮১ রান করেন। তার ইনিংসে ছিল একাধিক বাউন্ডারি ও ছক্কার ঝড়। অধিনায়ক শ্রেয়াস আইয়ার করেন ২০ বলে ২৫ রান। শেষদিকে ২৯ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেন তিলক বর্মা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৯ রান তোলে ভারত।

এই ইনিংসের সুবাদে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিলকের মোট রান দাঁড়ায় ১,৬৩৪। এর মাধ্যমে তিনি ভারতের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় মাহেন্দ্র সিং ধোনি (১,৬১৭), সুরেশ রায়না (১,৬০৫) ও ঈশান কিষাণকে পেছনে ফেলে সপ্তম স্থানে উঠে এসেছেন।

২২০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। ৫০ রান হওয়ার আগেই ৪ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। ব্রায়ান বেনেটের ১৯ বলে ৩২ রান ছাড়া আর কোনো ব্যাটার প্রতিরোধ গড়তে পারেননি। শেষ পর্যন্ত ১২৯ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

ভারতের হয়ে অভিষেক শর্মা ২.৫ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন। ব্যাটে ৮১ রান ও বল হাতে ২ উইকেট নিয়ে অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হন ঈশান কিষাণ।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে যথাক্রমে ২-০ ও ৪-০ ব্যবধানে সিরিজ হারার পর জিম্বাবুয়ের বিপক্ষে এই জয় ভারতের জন্য স্বস্তির বার্তা হয়ে এলো। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..