✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মাদক পরীক্ষায় ধরা পড়লেন বিশ্বকাপে খেলা ফুটবলার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৫, | ২০:৪৬:৫৫ |

অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান ভোলপাটো বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছেন। আটকের পর প্রাথমিক মাদক পরীক্ষায় তার শরীরে কোকেনের উপস্থিতি পাওয়া গেছে।

শুক্রবার গভীর রাতে সিডনির আনজাক ব্রিজে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিসীমার সড়কে ১০৯ কিলোমিটার বেগে গাড়ি চালানোর সময় পুলিশ তাকে থামায়। এরপর ঘটনাস্থলেই করা ড্রাগ টেস্টে তার শরীরে কোকেনের উপস্থিতি ধরা পড়ে।

গতিসীমা লঙ্ঘনের দায়ে ভোলপাটোকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। নিউ সাউথ ওয়েলস পুলিশ ঘটনাটি নিয়ে আরও তদন্ত করছে।

এ ঘটনায় অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, তারা বিষয়টি সম্পর্কে অবগত এবং খেলোয়াড়টির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। একই সঙ্গে তাকে প্রয়োজনীয় মানসিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হচ্ছে।

অস্ট্রেলীয় ফুটবলারদের সংগঠন (পিএফএ) জানিয়েছে, এই কঠিন সময়ে তারা ভোলপাটোর পাশে রয়েছে এবং তাকে প্রয়োজনীয় আইনি ও অন্যান্য সহায়তা দেবে।

২২ বছর বয়সী ভোলপাটো প্রথমে ইতালির বয়সভিত্তিক দলের হয়ে খেললেও পরে অস্ট্রেলিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন। ২০২৬ বিশ্বকাপে অস্ট্রেলিয়া জাতীয় দলের সদস্য হিসেবেও খেলেছেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..