✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৫, | ১৯:৪৯:৪৭ |

চট্টগ্রাম নগর ও জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মো. আলমগীর (৫৬) ও মেহেদি হাসান (২৫)। শুক্রবার রাতে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার রাতে লোহাগাড়া উপজেলার সাউন্ড হেলথ হাসপাতালের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় মো. আলমগীর (৫৬) আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ওই হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আলমগীর উপজেলার আমিরাবাদ ইউনিয়নের তালুকদার পাড়া এলাকার বাসিন্দা। তিনি অসুস্থ স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য তিনি হাসপাতালে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। 

দোহাজারী হাইওয়ে থানার এসআই রুহুল আমিন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে নগরীর ইপিজেড এলাকায় কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হয়ে আলমগীর নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছেন। তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বড় বাদুরা গ্রামের বাসিন্দা। নগরীর সিঅ্যান্ডবি এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রী ও এক ছেলে নিয়ে থাকতেন এবং মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন।

জানা যায়, রাতে খানাখন্দে ভরা সড়ক দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ে গর্তে পড়ে যান মেহেদি হাসান। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি কনটেইনারবাহী লরির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ইপিজেড থানার ওসি মো. আতিকুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..