✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৮-এ ৮, ধোনির রেকর্ড ভাঙলেন শ্রেয়াস আইয়ার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৪, | ১১:৩৮:০০ |

টানা সাত ম্যাচে জয়ের দেখা না পেলেও অধিনায়ক হিসেবে অবশেষে জয়ের স্বাদ পেলেন শ্রেয়াস আইয়ার। হারারেতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে নিজের প্রথম জয় তুলে নিয়েছে ভারত। এই জয়ের পাশাপাশি টস ভাগ্যে এক অনন্য বিশ্ব রেকর্ড গড়ে ভারতের সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলেছেন আইয়ার।

পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে অধিনায়ক হিসেবে নিজের ক্যারিয়ারের প্রথম আটটি ম্যাচেই টস জেতার অনন্য কীর্তি গড়েছেন শ্রেয়াস আইয়ার। এর মাধ্যমে তিনি বাহামাসের গ্রেগরি টেইলরের টানা সাতটি টস জেতার বিশ্ব রেকর্ড টপকে যান। একই সঙ্গে ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ টানা টস জেতার ধোনির রেকর্ডটিও ভেঙে দিয়েছেন তিনি। এর আগে ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে টানা ৭টি টস জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনি। 

ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে জিম্বাবুয়েকে ৭ উইকেটে ১২৫ রানে আটকে রাখে ভারত। গতি তারকা মায়াঙ্ক যাদব ১৮ রানে ২ উইকেট এবং প্রিন্স যাদব ১৯ রানে ২ উইকেট নিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের ওপর চাপ বজায় রাখেন। জবাবে ব্যাট করতে নেমে ১৫ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর ১৮ বলে করা ৫০ রানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে মাত্র ১৩.২ ওভারেই ৩ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় ভারত। আইয়ার অপরাজিত ২৮ রান এবং ঈশান কিষাণ ৩৫ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।  

অধিনায়ক হিসেবে প্রথম জয় উদযাপনের পর শ্রেয়াস আইয়ার দলের পেসার মায়াঙ্ক যাদব ও তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বোলাররা তাদের পরিকল্পনা নিখুঁতভাবে বাস্তবায়ন করেছে এবং বৈভব কোনো ভয়ডর ছাড়া অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে ইনিংসের সূচনা করেছে। 

এদিন দুর্দান্ত বোলিং নৈপুণ্যের জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন মায়াঙ্ক যাদব। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে জয়ের মুখ না দেখা ভারতীয় দল জিম্বাবুয়ের বিরুদ্ধে এই জয়ে জয়ের ধারায় ফিরল। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..