সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মাছ ধরার জালে ৭ ফুটের অজগর, উৎসুক জনতার ভিড়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৩, | ১৮:৩৫:৪৪ |

নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদীতে মাছ ধরার জন্য পাতা চায়না জালে প্রায় ৭ ফুট লম্বা একটি অজগর সাপ আটকা পড়েছে। এ দৃশ্য দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হলে ঘটনাস্থল ও পরে সাপটি রাখা বাড়িতে ভিড় করেন উৎসুক মানুষ।

বুধবার (২২ জুলাই) সকালে উপজেলার ১ নম্বর পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ বিজিবি ক্যাম্পসংলগ্ন তিস্তা নদী এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জেলা সামাজিক বন বিভাগের কর্মকর্তারা সাপটি উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে স্থানীয় বাসিন্দা মশিয়ার রহমান তিস্তা নদীতে মাছ ধরার জন্য চায়না জাল পেতে রাখেন। বুধবার সকালে জাল তুলতে গিয়ে তিনি দেখতে পান, একটি বড় অজগর সাপ জালে আটকা পড়েছে। পরে স্থানীয়দের সহায়তায় জালসহ সাপটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সাপটি একনজর দেখতে উৎসুক জনতা ভিড় জমান। পরে খবর পেয়ে জেলা সামাজিক বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন।

জেলা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশিকান্ত মালাকার বলেন, ‘খবর পেয়ে প্রায় ৭ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সাপটি রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..