✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঢাবির সহ-উপাচার্য মাকসুদ কামাল করোনায় আক্রান্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-১২, | ০৯:৪৪:১২ |

করোনাভাইরাসের টিকা নেয়ার এক মাস পর করোনায় সংক্রমিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। শুক্রবার সন্ধ্যায় করোনায় সংক্রমিত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর এখন নিজের বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

মাকসুদ কামাল বলেন, ‘গত ৭ ফেব্রুয়ারি আমি করোনার টিকা নিই। কিন্তু সম্প্রতি আমার শরীরে করোনার কিছু লক্ষণ দেখা দেয়, তাই পরীক্ষা করার জন্য নমুনা দিই। বৃহস্পতিবার পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। বর্তমানে বাসাতেই হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছি। গত বছরের নভেম্বরে আমার পরিবারের সবাই করোনায় সংক্রমিত হলেও তখন আমি হইনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিতে চারবার সভাপতি ও তিনবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন মাকসুদ কামাল।

বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ-সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়কের দায়িত্বেও ছিলেন তিনি। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..