✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিশ্ব তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতলেন ইরানের জারিনকামার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২১, | ২০:৫৮:০৬ |
কোরিয়া ওপেন আন্তর্জাতিক তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য পেয়েছে ইরানের নারী দল। ফাইনালে চেক প্রজাতন্ত্রের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন হানা জারিনকামার।

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার চুনচিয়নে অনুষ্ঠিত নারীদের প্রতিযোগিতায় ২২৮ জন ক্রীড়াবিদ অংশ নেন। প্রতিযোগিতা শেষে ইরান একটি স্বর্ণ, একটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জসহ মোট পাঁচটি পদক জিতে অভিযান শেষ করে।

দলের হয়ে একমাত্র স্বর্ণপদক জেতেন হানা জারিনকামার। রৌপ্যপদক অর্জন করেন নাহিদ কিয়ানি। এছাড়া সাইনা করিমি, সাঘর মোরাদি এবং বারান নেমাতি প্রত্যেকে একটি করে ব্রোঞ্জপদক জয় করেন।

অন্যদিকে, রৌজান গুদারজি, হাস্তি মোহাম্মদী, ফেরেশতেহ ফাথি এবং ফাতেমেহ আহমাদি নিজ নিজ বিভাগে লড়াই করলেও পদক জিততে পারেননি। সূত্র— মেহের নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..